info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে সরস্বতী পূজা উদযাপিত

Home > News > ইউসিটিসিতে সরস্বতী পূজা উদযাপিত
শুক্রবার (২৩ জানুয়ারি) ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) এর ‘সনাতনী স্টুডেন্টস্ এসোসিয়েশনের' উদ্যেগে ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকালে তপু চক্রবর্তীর পৌরহিত্যে ৮ ঘটিকায় মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে মায়ের পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, সিভিল বিভাগের প্রভাষক আনন্দ শীল অভি, মেকানিক্যাল বিভাগের প্রভাষিকা নকশী সাহা, পূজা সাহা প্রমুখ। এছাড়াও পূজা উদযাপন কমিটির আহবায়ক মার্কেটিং ও এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার, সহ আহবায়ক ব্র্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ সজীব চন্দ্র দাশ।