info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে শ্রদ্ধাঞ্জলি একুশ – মহান মাতৃভাষা দিবস উদযাপন

Home > News > ইউসিটিসিতে শ্রদ্ধাঞ্জলি একুশ – মহান মাতৃভাষা দিবস উদযাপন
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে “শ্রদ্ধাঞ্জলি একুশ” শিরোনামে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং ক্যাম্পাস চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।