ইউপিসিটিতে অটাম-২০২৬ এডমিশন ফেয়ার উদ্বোধন
চট্টগ্রামের সৃজনশীল তথ্যপ্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম (ইউপিসিটি)-এ শুরু হয়েছে অটাম-২০২৬ সেমিস্টারের এডমিশন ফেয়ার। গতকাল কলেজটির উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হোসেন শরীফ আনুষ্ঠানিকভাবে এই ফেয়ারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাদের তালুকদার, পরিচালক (ফাইন্যান্স) মোহাম্মদ আবুল কাদের, উপদেষ্টা, ডিন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ইউপিসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অটাম-২০২৬ এডমিশন ফেয়ারে আগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে রয়েছে বিবিএ ও এমবিএ, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি প্রভৃতি বিষয়।
এডমিশন ফেয়ারে আগত শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে আবেদন করতে পারবে এবং বিভিন্ন স্কলারশিপ সুবিধা উপভোগ করতে পারবে। এছাড়া রয়েছে টিউশন ফি-এর উপর বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।
ফেয়ার চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ক্লাসরুম, ল্যাব সুবিধা, ক্যারিয়ার সাপোর্টসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবে।

