আজ **১৯ সেপ্টেম্বর ২০২৬**, ইউসিটিসির কনফারেন্স রুমে **TEHI-2026 আন্তর্জাতিক কনফারেন্সের কেন্দ্রীয় কমিটির** একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সম্মানিত **প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান**, **উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসাইন শরীফ**, **রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ**, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সমন্বয়কারীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় **TEHI টিমের কনফারেন্স সেক্রেটারি মোহাম্মদ ইঞ্জামুল হক** এবং **কনফারেন্স চেয়ার প্রফেসর শাহাদাত হোসাইন, পিএইচডি** সম্মেলনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা তুলে ধরেন।
গবেষণাপত্র জমা ও রিভিউ, প্রজেক্ট প্রতিযোগিতা, স্মরণিকা, কী-নোট স্পিকার, বিশিষ্ট অতিথিদের ভিডিও বার্তা, ওয়ার্কশপ ও টিউটোরিয়াল, ডিজিটাল প্রচারণা এবং **Industry-Academia Panel Discussion**সহ সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
**সমন্বিত উদ্যোগ, উদ্ভাবনী চিন্তা ও একাডেমিক উৎকর্ষের প্রত্যয়ে TEHI-2026 আন্তর্জাতিক কনফারেন্সের প্রস্তুতি এগিয়ে চলছে।

