বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বেসরকারি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগ। উদ্বোধন করা হয়েছে ‘ইউসিটিসি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ক্লাব’।
আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, কর্মকর্তা ও হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এরপর বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনাসভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ওসমান। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন শরীফও বক্তব্য রাখেন।
সভায় হসপিটালিটি ও ট্যুরিজম খাতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং তরুণ প্রজন্মের জন্য পর্যটন ও আতিথেয়তা শিল্পে ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মলয় সরকার, সহকারী অধ্যাপক শাহাতাব উদ্দিন, প্রভাষক সৈয়দ আবু সুফিয়ান, পরিচালক এস এম শহিদুল আলম, ক্যাম্পাস কো-অর্ডিনেটর গিয়াস উদ্দিন ও প্রোগ্রাম ম্যানেজার মেসবাউল সিফাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

